প্রিন্ট এর তারিখঃ May 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
আড়াইহাজারে ইসলামী ব্যাংক ঘিরে মানববন্ধন

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইসলামী ব্যাংকের বিভিন্ন বিষয়ে প্রতিবাদ ও দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। রোববার (২৪ মে) সকালে আড়াইহাজার বাজারে ব্যাংকের শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান।
পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধ এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।
এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসীমের অপসারণ ও চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগও দাবি করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক প্রফেসর আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আমিন, সদস্য সচিব মাওলানা রাসেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক কাজী মো. জাকারিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
তারিখ :২৪-০৫-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪